সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৫ শ মেট্রিক টন গম আমদানি

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২১ ইং
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৫ শ মেট্রিক টন গম আমদানি
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৫শ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ৪২টি রেল ওয়াগন ভর্তি গম ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে বন্দর হয়ে দর্শনায় পৌঁছে। এর আগে গম বোঝাই ট্রেনটি সীমান্ত অতিক্রম করলে দর্শনা চেকপোস্টে মেডিকেল বুথে ট্রেনের পরিচালক ও গার্ডদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর ট্রেনটি দর্শনা বন্দর ইয়ার্ডে প্রবেশ করে। কাস্টমস ক্লিয়ারিং ও উদ্ভিদ সঙ্গ নিরোধের ছাড়পত্র পাওয়ার পর এ গম যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং করা হবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকা রমনার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্স এ গম আমদানি করেছে। আমদানি করা প্রতি টন গমের ইনভয়েস মূল্য দুইশত ৯৫ ইউএস ডলার। এটা নিয়ে গত দুই মাসে দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪ হাজার মেট্রিক টন গম আমদানি করা হলো।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড