সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ব্লাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় ব্লাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিস ও প্রাণিসম্পদ হাসপাতালের উদ্যোগে ব্লাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সম্পাদক হামিদুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বায়োজিত খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিটিআই-এর সহযোগী অধ্যাপক নীলিমা ইব্রাহিমি, খাদ্য কর্মকর্তা মিয়াজান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুজ্জোহা প্রমুখ। অনুষ্ঠানে কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের উদ্যোক্তা মোছা. মুক্তা খাতুন প্রথম পুরস্কার ও বেলগাছি গ্রামের উদ্যোক্তা ফারুক হোসেনকে দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও উন্ননয়ন মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড