মেহেরপুরে ঐতিহাসিক গড় পুকুর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার ঐতিহাসিক গড় পুকুর সৌন্দর্য্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববাব বিকেলে গড় পুকুর পশ্চিমপাড়ে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। সাংস্কৃতিক কর্মী নিশান সাবেরের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসকার আলী, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য প্রমুখ। উল্লেখ্য, সবুজ বেস্টনি, সিনিয়র সিটিজেন জোন, বেস্ট ফিড জোন, রাইডারসহ ২৮টি প্রকল্পে ১১ কোটি ৬৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে গড় পুকুর সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়ন হবে।
কমেন্ট বক্স