সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ছাত্রদলের সদস্যসচিব সুলতান গ্রেপ্তার, জেলা ছাত্রদলের প্রতিবাদ

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২১ ইং
দামুড়হুদা ছাত্রদলের সদস্যসচিব সুলতান গ্রেপ্তার, জেলা ছাত্রদলের প্রতিবাদ
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অর্ন্তগত দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতানকে গভীর রাতে আটক করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে তাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তর্গত দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডি কে সুলতানকে গভীর রাতে দামুড়হুদা থানা পুলিশ গ্রেপ্তার করে মিথ্যা নাশকতা মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে প্রেরণ করেছেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এর নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে এই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মুক্তি চাই। এভাবে মিথ্যা মায়লায় ছাত্রদলের কর্মীদেরকে হয়রানি করা হলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল কঠিন থেকে কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড