গাঁজাসহ আটক তিনজনকে জেল ও জরিমানা
- আপলোড তারিখঃ
২২-০৩-২০২১
ইং
চুয়াডাঙ্গার ভান্ডারদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলেন- সদর উপজেলার বসু ভান্ডারদহ গ্রামের মৃত ইসাক মন্ডলের ছেলে আলী হোসেন (৫০), একই এলাকার মৃত ভাগ্যবান বিশ্বাসের ছেলে আইয়ুব আলী (৫৫) এবং নতুন ভান্ডারদহ গ্রামের মহাম্মদ আলীর ছেলে মাসুদ হোসেন (৪০)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বসু ভান্ডারদহ গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আলী হোসেনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল রোববার বিকলে সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই আভিযানিক টিম বসু ভান্ডারদহ গ্রামে অভিযান চালায়। এসময় ওই এলাকার আইয়ুব আলীকে তার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইয়ুব আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।
অপরদিকে, গতকাল বিকেল পৌনে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই আভিযানিক টিম নতুন ভান্ডারদহ গ্রামে অভিযান চালায়। এসময় ওই এলাকার মাসুদ হোসেনকে তার বাড়ির সামনে থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুদ হোসনেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন পেশকার আব্দুল লতিফ।
কমেন্ট বক্স