সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের নাম ঘোষণা

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২১ ইং
মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের নাম ঘোষণা
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোডের্র ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেটে মেহেরপর জেলা অনূর্ধ্ব-১৮ দলের নাম ঘোষণা করা হয়েছে। ডায়ান ইসলামকে অধিনায়ক করে ১৪ সদস্য ক্রিকেট দলসহ ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলে অন্যদের মধ্যে রয়েছে নাঈম ইসলাম, সোয়াইম হোসেন আসিফ, শোয়েব রিসান, রাকিব ইসলাম শ্রাবন, রাশেদুজ্জামান সেলিম, শিহাব শেখ, রেদওয়ান খান, জাকিরুল ইসলাম, মাহফুজুর রহমান, বিপুল জোয়ারদার, মোস্তাকিম হোসেন, বনি আমিন ও সানোয়ার আজিম। দলের কোচ হিসেবে রয়েছেন হাসানুজ্জামান হিরণ এবং অফিশিয়ালি, আসাদুল ইসলাম স্বপন। আজ রোববার সকালে নড়াইলের উদ্দেশ্যে মেহেরপুর জেলা দল মেহেরপুর ত্যাগ করবেন। আগামীকাল সোমবার সাতক্ষীরা জেলা দলের সঙ্গে মেহেরপুর প্রথম খেলা খেলবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড