সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে স্বাধীনতা পরিষদের নিরঙ্কুশ বিজয়

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২১ ইং
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে স্বাধীনতা পরিষদের নিরঙ্কুশ বিজয়
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন স্বাধীনতা পরিষদ ১০টি পদের সবকটিতে জয়লাভ করেছে। ভোটে সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ১৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন। নির্বাচনী অপর প্রার্থী নিশান সাবের ৯৭ ভোট প্রাপ্ত হন। সহ-সম্পাদক পদে আলি রেজা বিছু ১৪৬ ও মহিত আলি ১৭৮ ভোট পান। নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু ১৮৯, মৌসুমী ঢালী ১৮৭, জাহিদ হাসান রাজিব ১৭০, সুলতানা রাজিয়া টনি ১৯৭ মিনারুল ইসলাম ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ৩২০ জন ভোটারের মধ্যে ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম সেখানে উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক বিষয় নজরদারি করেন। নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত নির্বাচন পরিচালনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড