হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে নিঃস্ব হলেন দিনমজুর বোরহান
- আপলোড তারিখঃ
২১-০৩-২০২১
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার দরিবিন্নী গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর বোরহান উদ্দিন। তিনি দরিবিন্নী গ্রামের আবু জাফরের ছেলে। ক্ষতিগ্রস্থ বোরহান উদ্দিন জানান, গত শুক্রবার রাতে সলেমানের গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে মূহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো বসত বাড়িতে। পুড়ে যায় ঘরের সব কিছু। সেই সাথে বেঁচে থাকার স্বপ্ন। এতে নিঃস্ব হয়ে পড়ছে তার পরিবার।
বোরহান উদ্দিনের স্ত্রী সারমিন আক্তার বলেন, স্বামী দিনমজুরী করে সংসার চালায়। ঘরে একটি ছাগল ছিল তাও পুড়ে মারা গেছে। আগুনে সলেমানের একটি গাভী গরু ও প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে গেছে। তিনি আরও বলেন, আমার ঘরে রান্না করে খাওয়ার মতো এখন কোন খাবারও নাই। কোথায় থাকব, কিভাবে সংসার চালাবো, ঋণ পরিশোধ করব কিভাবে তা নিয়ে চিন্তিত পরিবার দুইটি। তারা বিত্তবানদের কাছে একটি ঘর করে দেয়য়ার আকুতি জানিয়েছেন। এ বিষয়ে চাঁদপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বোরহানউদ্দিনের পরিবারে পুনর্বাসনের জন্য খাদ্য সহায়তা ও ৬ বান টিন দেওয়া হবে।
কমেন্ট বক্স