সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পরকীয়ায় মত্ত বৃদ্ধকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২১ ইং
জীবননগরে পরকীয়ায় মত্ত বৃদ্ধকে কুপিয়ে জখম
জীবননগর অফিস: জীবননগরে নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফজলুর রহমান (৬০) সিংনগর গ্রামের মৃত নুরু মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমান বাড়ির পার্শ্ববর্তী এক বিবাহিত মহিলার (তিন সন্তানের জননীর) সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই গ্রামের কয়েকজন লোক গোপনে গত বৃহস্পতিবার রাতে ওই মহিলার বাড়ি পাহারা দেয়। একপর্যায়ে রাত ১০টার দিকে ফজলু ওই মহিলার বাড়িতে গেলে লোকজন তাঁকে ধরে মারপিট করে। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে ফজলু, তাঁর ছেলে বাবু, রমজান ও আব্দুল্লাহ ওই গ্রামের বশির উদ্দিনকে বেধড়ক মারপিট করে। কিছুক্ষণ পর বশির উদ্দিন বাড়ি থেকে হাসুয়া এনে ফজলুর মাথায় আঘাত করে। এতে ফজলু গুরুতর আহত হলে, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, নারী কেলেঙ্কারি ঘটনার জের ধরে হাসুয়ার কোপে ফজলু গুরুতর আহত হয়েছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিংনগরে যে ঘটনা ঘটেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানাতে কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড