বাবলু আহ্বায়ক ও বদর উদ্দিন যুগ্ম আহ্বায়ক
- আপলোড তারিখঃ
২০-০৩-২০২১
ইং
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই ইউনিয়নে কৃষক লীগের একটি শক্তিশালী কমিটি গঠন করার লক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হচ্ছে। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার কৃষক-বান্ধব সরকার। এজন্য দেশের কল্যাণে আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে।’ এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে সোহানুর রহমান বাবলুকে আহ্বায়ক ও বদর উদ্দিন শেখকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, কুমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগ নেতা হক সাহেব এবং ডাউকি ইউনিয়ন কৃষক লীগ নেতা ও ডাউকি ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান বাবলু। উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সাহাবুল হকের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন বদর উদ্দিন শেখ, শাহিন আলম, আব্দুর রশিদ, আব্দুল ওহাব, শহিদুল ইসলাম, গাজির উদ্দিন, সেলিম উদ্দিন, কাশেম আলী বিল্লাল হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স