সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সদ্য ভূমিষ্ঠ আরও ১৭টি কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২১ ইং
সদ্য ভূমিষ্ঠ আরও ১৭টি কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১৭টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট ৫৭৮টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের শামীমসহ বিভিন্ন এলাকা থেকে ১৭ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমে জানান তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোল রুমে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদুল ইসলামের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলোহ সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছেন। কন্যাসন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবার ও সমাজের জন্য এটি একটি ইতিবাচক বার্তা।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড