সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২১ ইং
শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল
আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়ন আ.লীগের জনসভায় টোটন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘সারা দেশে জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল গড়ে তুলেছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইয়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎসহ প্রতিটা ক্ষেত্রে বিগত সরকারের তুলনায় শেখ হাসিনার সরকার বহুত গুণ উন্নয়ন করেছে। শেখ হাসিনার সরকার প্রতিটি গ্রামকে মডেল গ্রামে পরিণত করতে বদ্ধ পরিকর।’ তিনি আরও বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আহম্মেদ, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু, সাধারণ সম্পাদক আইনাল হোসেন, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান ও হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ। ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান কলিংসের উপস্থাপনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মাহাবুল ইসলাম, বাজার কমিটির সেক্রেটারি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ মেম্বার, আমিরুল ইসলাম, আব্দিল জলিল, বিল্লাল হোসেন মেম্বার, বীর মুক্তযোদ্ধা সৈয়দ আলী, আব্দুল মালেক, আমিনুল ইসলাম মেম্বার প্রমুখ। জনসভায় ইউনিয়ন নেতৃবৃন্দ মরহুম আশাবুল হক ঠান্ডুর ছেলে নাহিদ হাসনাত সোহাগকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীকের দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড