সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ব্রেন টিউমারে আক্রান্ত স্মৃতি বাঁচতে চায়

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২১ ইং
ঝিনাইদহে ব্রেন টিউমারে আক্রান্ত স্মৃতি বাঁচতে চায়
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের মোল্লাপাড়ার মৃত রজব আলী মোল্লার ছেলে রাইজুল ইসলাম (২৭)। অভাবের সংসার রাইজুল গ্রিজ ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে যা পান, তা দিয়ে মা-বোন, স্ত্রী এবং ফুটফুটে দুই বছরের ছেলে রিয়ানকে নিয়ে তাঁর সংসার ভালোই চলছিল। যদিও অভাবের সংসার তারপরেও সুখ-শান্তির কোনো অভাব ছিল না তাঁদের। হঠাৎ রাইজুলের স্ত্রী উম্মে হাবিবা স্মৃতির মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। ফার্মেসি থেকে আনা কোনো প্রকার ওষুধে তা কমেনি। উপায় না পেয়ে তিনি ঝিনাইদহে নিউরো মেডিসিন ডা. জাহিদ হাসান কল্লোলকে দেখান। তিনি রোগীর অবস্থা দেখে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে রিপোর্টে ধরা পড়ে উম্মে হাবিবা স্মৃতির মাথায় টিউমার হয়েছে। ডাক্তার বলেছেন, খুব দ্রুত তাঁর অপারেশন করাতে হবে, খরচ হতে পারে প্রায় ১০ লাখ টাকা। রাইজুল ইসলাম বলেন, ‘আমি দিন আনি দিন খাই। আমার স্ত্রীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দরকার, যা আমার পক্ষে সম্ভব নয়।’ তিনি তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। স্ত্রী উম্মে হাবিবা স্মৃতি বলেন, ‘আমি বাঁচতে চাই। আমার দুই বছরের শিশু রিয়ানের দিকে তাকিয়ে আমাদের পাশে দাঁড়ান।’ তিনি সমাজের বিত্তবান দানশীল মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন রাইজুল ইসলাম (রোগীর স্বামী) ০১৭৯১-৪৪৪৭৪৪ (বিকাশ)।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড