দর্শনায় এমপি আলী আজগার টগর ও কেরুজ এমডি আবু সাইদের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২১
ইং
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক হাজি আলী আজগার টগর এবং আরেক পৃষ্ঠপোষক কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সাংবাদিকরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এমপি আলী আজগার টগর এবং রাত ৮টার দিকে কেরুজ কারখানা বিভাগের মহাব্যবস্থাপকের কার্যালয়ে মিলের এমডি আবু সাঈদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত করেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উপদেষ্টা কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক এস এম ওসমান, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সিনিয়র সাংবাদিক এফ এ আলমগীর, রাজিব মল্লিক, জামান তারিক, হাসমত আলী, সুজন মাহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, মাসুম বিল্লাহ, আবিদ হাসান রিফাত, আ. হান্নান, ফরহাদ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স