আঞ্চলিক ইজতেমায় হাজারও মানুষের জুমার নামাজ আদায়
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা মারকাজের উদ্যোগে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার গতকাল শুক্রবার ছিল ২য় দিন। ২য় দিনে হাজার হাজার ধর্মপ্রাণ মসুলমান জুমার নামাজ আদায় করেছেন। গতকাল দুপুর ১২টা থেকে জুমার নামাজ আদায় করার জন্য ধর্মপ্রাণ মানুষ কলেজ মাঠে জমায়েত হতে থাকেন। পরে জুমার নামাজ শেষে সেখানে বয়ান অনুষ্ঠিত হয়। আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হবে।
কমেন্ট বক্স