সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে দৈনিক আমার সংবাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আবুল হাশেম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ্আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক রহমান, সাবেক অর্থ সম্পাদক জামান আখতার, সাংবাদিক সমিতির সহসভাপতি শেখ সেলিমসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি কে এ মান্নান, জীবননগর উপজেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ ও দর্শনা থানা প্রতিনিধি ফারুক আহম্মেদ। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমার সংবাদ খুব অল্প সময়ে দেশের প্রথম সারির পত্রিকার তালিকায় চলে এসেছে। এ ধারা অব্যাহত থাকলে ১ থেকে ৪-এর মধ্যে আসা সম্ভব। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ পত্রিকাটির সম্পাদক হাশেম রেজা চুয়াডাঙ্গা জেলার সন্তান ও তরুণ রাজনীতিবিদ। তাঁর পত্রিকা আস্তে আস্তে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে।এ টি শুনতে ভালো লাগছে। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ছোট্ট শিশু রাকিম, সায়ান ও সোহাকে নিয়ে কেক কাটেন। কেক কেটে জেলা প্রতিনিধি ইসলাম রকিবের মুখে ও তাঁর শিশু সন্তান রাকিমের মুখে তুলে দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড