সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-মুজিবনগর সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন আজ

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
দর্শনা-মুজিবনগর সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন আজ
দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হবে আজ। গত বুধবার দর্শনা পৌরসভার নবনির্বাচিত পরিষদকে সংর্বধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংসদ হাজি আলী আজগার টগর বলেন, ‘শুক্রবার রোডস্-এর অর্থায়নে দর্শনা মুজিবনগর সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন হবে। দর্শনা শহরকে আধুনিক ও সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে দর্শনা-মুজিবনগর সড়কটির কাজ শুরু হয়েছে। আপনারা শুনেছেন দর্শনাকে উপজেলা এবং দর্শনা ও জীবননগর দিয়ে স্থলবন্দরে উন্নয়নের দাবি করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এছাড়া দর্শনা-মুজিবনগর সড়কের পাশে দর্শনা পৌর এলাকায় রোডস্-এর অর্থায়নে ড্রেন নির্মাণে কাজ শুরু হয়েছে। শুক্রবার আমরা ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করব। দর্শনায় কলেজ চত্বরে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। রেলবাজার এলাকায় আমার নিজস্ব অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করব। দর্শনা পৌর এলাকায় সোলার বিদ্যুৎ দেওয়া হবে। যেসব এলাকায় সড়কবাতি নেই, সেসব এলাকায় সড়কবাতি স্থাপন করে দেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড