সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক হযরত আলী, কনিকা সিড প্রাইভেট লিমিটেডের কর্ণধর লিটন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সহসভাপতি শরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবি, সহসাধারণ সম্পাদক শরীফ রতন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিলন, অর্থ সম্পাদক শমশের আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক সাজিদ হাসান সোহাগ, ক্রীড়াবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, কার্যনিবাহী সদস্য রাশেদুল ইসলাম, আহাদ আলী মোল্লা, আব্দুস সালাম, জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড