সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য মুকুলের আত্মসমর্পণ

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২১ ইং
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য মুকুলের আত্মসমর্পণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য মুকুল হোসেন (৩৭) আত্মসর্মপণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানায় হাজির হয়ে অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নিকট আত্মসমর্পণ করেন তিনি। কমিউনিস্ট পার্টির সদস্য মুকুল হোসেন আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। এসময় ওসি আলমগীর কবির তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। মুকুল হোসেন জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আবির হাসান দূর সম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে মুকুলের বাড়িতে যাওয়া-আসা করতেন। এরপর থেকেই তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে মুকুল হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। দীর্ঘ বছর ঢাকায় থাকার পর স্বাভাবিক জীবনযাপনের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের পরামর্শে আলমডাঙ্গা থানায় আত্মসমর্পণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আসাদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড