সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আর্ন্তজাতিক নারী দিবস পালন

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২১ ইং
দর্শনায় আর্ন্তজাতিক নারী দিবস পালন
দর্শনা অফিস: ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন বিশ্ব’ স্লোগানে দর্শনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার। ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন ওয়েভ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সমন্বয়কারী আনিছুর রহমান, হিসাবরক্ষক নজরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন ও নুসরাত পারভীন লাভলী। আলোচনা সভা শেষে সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রধান অন্তরায়-বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ছিলেন ফাইজা ইসলাম পল্লী, হেনা খাতুন ও মাফিয়া খাতুন এবং বিপক্ষে ছিলেন রাসেল আহম্মেদ, সৈকত ও সাজ্জাদুল ইসলাম। এ বির্তক প্রতিযোগিতায় পক্ষের দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হন ফাইজা ইসলাম পল্লী। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন ফেরদৌসী পারভীন পপি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড