সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন কমিয়ে আনতে অবহিতকরণ সভা

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২১ ইং
গাংনীতে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন কমিয়ে আনতে অবহিতকরণ সভা
গাংনী অফিস: গাংনীতে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন কমিয়ে তাঁদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাৎসরিক কর্মসূচির অংশহিসেবে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতার্ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ কর্মকতার্দের সঙ্গে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কার্যক্রম-বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রকল্পের চলমান প্রকল্প সমূহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মুক্তি নারী সংস্থার আয়োজন এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী সংস্থার (অর্থ ও প্রশাসন) সহকারী সমন্বয়কারী ফরহাদ আলী খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নারী-মুক্তি ও নারী উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় প্রকল্পের কার্যক্রম ও সফলতা-অর্জনসহ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা। অনুষ্ঠানে বক্তব্য দেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় অন্যদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালেহীন, জয়িতা নারী পারভীনা খাতুন, সংগ্রামী নারী দিপা রানী দাস, শিক্ষার্থী নাসরিন প্রমুখ। প্রকল্প বাস্তবায়ন ও সহযোগিতার জন্য প্রজেক্ট সমন্বয়কারী উম্মে সালমা, প্রজেক্ট অফিসার মানছুরা খাতুন মুক্তা সকল কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় প্রকল্পের প্রশিক্ষক নাসরিন সুলতানা, সহকারী হিসাবরক্ষক সাবিউল প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড