মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২১ ইং
মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে এ আনন্দ মিছিল করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল ও যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিনের নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ওয়াসিম আলী, শহর শাখার সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, সাধারণ আবুল বাসা, মতিউর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড