মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০ লাখ টাকার ক্ষতি, দুশ্চিন্তায় চাষি

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২১ ইং
২০ লাখ টাকার ক্ষতি, দুশ্চিন্তায় চাষি
চুয়াডাঙ্গার নেহালপুরে জলাশয়ে ভেসে উঠল ১ শ মণ মরা মাছ প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গা সদরের নেহালপুরের একটি জলাশয়ে প্রায় ১শ মণ মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে সব কিছু ঠিক থাকার পরও কেন মাছগুলো মরে ভেসে উঠেছে, তার কোনো সূত্র পাওয়া যায়নি। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের মৃত চৈতন্য হালদারের ছেলে মাছ ব্যবসায়ী কানাই হালদার প্রায় ৩০ একর জলাশয়ে মাছ চাষ করেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে দেখেন ৫ থেকে ৬ কেজি ওজনের প্রায় ১ শ মণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পানির পিএস ও অম্যনিয়া ঠিক থাকা অবস্থায় কীভাবে মাছগুলো মারা গেছে, তা এখনও জানা যায়নি। মরা মাছের গন্ধে পরিবেশ দূষিত হওয়ায় তড়িঘড়ি করে কানাই হালদার লেবার ডেকে মরা মাছ তুলে মাটিতে পুঁতে ফেলেছেন। এতে কানাই হালদারের প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে কানাই হালদার বলেন, ‘বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে আমি এই মাছ চাষ করি। সকালে এসে দেখি প্রায় ১ শ মণ মাছ মারা গেছে। যার একেকটির ওজন ৫ থেকে ৬ কেজি। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ এসময় তিনি সরকারের নিকট সহযোগিতা চেয়ে আবেদন জানান। যাতে করে তিনি আবার নতুন করে মাছ চাষ করতে পারেন। চুয়াডাঙ্গার সদর উপজেলার মৎস্য কর্মকর্তা শাহিন বলেন, ‘এই বিষয়ে আমরা অবগত নই। তবে আমাকে জানালে কীভাবে মাছগুলো মারা গেছে, তা তদন্ত করে জানা যাবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড