চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ৬টি কন্যাশিশুর পরিবার পেল পুলিশ সুপার জাহিদের উপহার
- আপলোড তারিখঃ
০৬-০৩-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ৬টি কন্যা শিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট ৫৩২টি কন্যা শিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ীপাড়ার বাবু হোসেনসহ চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ৬ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রলরুমে জাানায় তাঁদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কন্ট্রলরুমে সংবাদ পাওয়ার পর পরই এসপি জাহিদুল ইসলামের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ণ বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপাহার পৌঁছে দেয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলহ সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছে। কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবারের জন্য এটি একটি ইতিবাচক বার্তা। দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব।’ তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে সহযোগিতা কামনা করেন।
কমেন্ট বক্স