মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচিত হয়ে নৌকার প্রার্থী গেলেন ধানের শীষ প্রার্থীর ঘরে

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২১ ইং
নির্বাচিত হয়ে নৌকার প্রার্থী গেলেন ধানের শীষ প্রার্থীর ঘরে
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুই রাজনৈতিক দল। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ জয়ী হয়ে গেলেন বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবারের ঘরে। এ সময় মেয়র আশরাফ সাবেক মেয়র বয়স্ক মাহাবুবারের সাথে করমর্দন ও কুশল বিনিময় করে সহযোগিতা কামনা করেন। তিনিও হাসিমুখে বরণ করে নির্বাচিত পরিষদকে স্বাগত জানান। খুশিতে আপ্যায়নও করেছেন সাধ্যমতো। মনোনয়ন পেয়েও আশরাফুল আলম আশরাফ আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে দোয়া চাইতে আলহাজ্ব মাহাবুবারের ঘরে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রশংসায় ভাইরাল হয়েছে। বিজয়ী আশরাফুল আলম আশরাফ জানান, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আলহাজ্ব মাহাবুবার রহমান একজন বয়স্ক মানুষ। দল ভিন্ন হলেও উনি অনেক অভিজ্ঞ মুরব্বি। আগে তিনি মেয়রও নির্বাচিত হয়েছিলেন। ফলে তাঁর অভিজ্ঞতাটাও আমার কাজে লাগতে পারে। আমার দলের নেত্রীর নির্দেশ বয়স্কদের সম্মান করা। তাই আমি নিজে এগিয়ে গিয়ে এটা করেছি। উনিও আমাকে পেয়ে খুশি হয়েছেন। যথেষ্ট আপ্যায়নও করেছেন। আমি উনার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছি। উনার আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড