জীবননগর থানার ইন্সপেক্টর ফেরদৌদ ওয়াহিদকে বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফেরদৌদ ওয়াহিদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।
কমেন্ট বক্স