মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির পুনঃতফসিল ঘোষণা
- আপলোড তারিখঃ
০১-০৩-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
আগামী ২০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি নির্বাচন উপলক্ষে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার সুজন দাশ গুপ্ত পুনঃতফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ৩ মার্চ খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিলের শেষ দিন। পরদিন ৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ মার্চ মনোনয়নপত্র বিক্রি এবং ৯ মার্চ মনোয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। ১০ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ২০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
কমেন্ট বক্স