মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদর শিক্ষা অফিস পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২১ ইং
মেহেরপুর সদর শিক্ষা অফিস পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায় মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করেছেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মেহেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায় গতকাল রোববার বেলা ১১টায় মেহেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করেন। এসময় মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষা অধিদপ্তরের এডিপিও মাহাফুজা খাতুন, সেলিনা আক্তার, মো. গোলাম মওলা, রুকছানা হায়দার, সহকারী জেলা শিক্ষা অফিসার তৈহিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম, মো. আসাফুদ্দৌলা, মো. শফিকুর রহমান প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায় সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড