মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বারাদীতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২১ ইং
মেহেরপুরের বারাদীতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান
প্রতিবেদক, বারাদী: মেহেরপুরের বারাদীতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে এই অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে বারাদী বাজারের বিভিন্ন ফার্মেসি ও দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পন্য, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদন ছাড়া সার প্যাকেজিংয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় আনোয়ার বীজ ভান্ডার দোকানের মালিককে ৩ হাজার টাকা, আবু বকর অ্যান্ড সন্স দোকানের মালিককে ১ হাজার টাকা, তাহের হোটেল মালিককে ১ হাজার টাকা ও খোকা ফার্মেসি মালিককে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড