মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১ মার্চ মনোনয়নপত্র দাখিল ও ৮ মার্চ ভোট গ্রহণ

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
১ মার্চ মনোনয়নপত্র দাখিল ও ৮ মার্চ ভোট গ্রহণ
দর্শনায় কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা দর্শনা অফিস: দর্শনায় কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন কমিটির কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সভা থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রাব্বিক হাসান এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তি বিষয়ে আপত্তির শেষ সময় দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের ফরম সরবরাহ ও একই দিনে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। একই তারিখে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রতীক নির্ধারণ। একই তারিখে রাত ৮টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময় দেওয়া হয়েছে। ২ মার্চ বেলা ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৮ মার্চ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত পূর্বের স্থান (কেরু উচ্চবিদ্যালয়ের পুরাতন ভবনে) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আরও জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন করতে প্রার্থীদের মধ্যে আচরণবিধি প্রকাশ করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি ওয়ার্ডে ৯ জন সদস্যসহ মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি কেরুজ দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এদের মধ্যে অত্র চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসানকে চেয়ারম্যান, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশাহ্কে সচিব এবং উপ-ব্যবস্থাপক (পার্সোনেল) আবদুল ফাত্তাহ, উপ-ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল), আবু সাইদ ও জহির উদ্দিনকে সদস্য মনোনীত করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড