মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ পৌর নির্বাচনে এবার দ্বিমুখী লড়াই

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
কালীগঞ্জ পৌর নির্বাচনে এবার দ্বিমুখী লড়াই
প্রতিষ্ঠালগ্ন আ.লীগ ৫ বার ও বিএনপি থেকে ১ বার মেয়র নির্বাচিত রিয়াজ মোল্যা, কালীগঞ্জ: শেষ মুহূর্ত্বে এসে জমে উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এ নির্বাচনকে ঘিরে শহর ও পাড়া-মহল্লায় প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এবারে মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে বর্তমানে প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আশরাফুল আলম আশরাফ। তিনি প্রতিদিনই শত শত নেতা কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনো বিদ্্েরাহী প্রার্থী না থাকায় তিনি বেশ সুবিধাজনক অবস্থানেই আছেন। অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমানও নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর নির্বাচনী মাঠও ভালো। জয়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এ নির্বাচনে আরও দুই মেয়র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (হাতপাখা) নুরুল ইসলাম ও স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের এনামুল হক ইমানের প্রচার-প্রচারণা অনেকটায় পোস্টার ও মাইক কেন্দ্রিক সীমাবদ্ধতা দেখা গেছে। সাধারণ ভোটারদের অভিমত, এবারের নির্বাচনে মূলত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও ৯টি ওয়ার্ডে পুরুষ ও মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরাও জোরে-সোরে ভোট প্রার্থনা করে চলেছেন। এবারে প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে। সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করার লক্ষে নির্বাচন অফিসের সকল প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। ঝিনাইদহ জেলার মধ্যে অন্যতম কালীগঞ্জ পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। জন্মলগ্ন থেকে এ পৌরসভায় নির্বাচন হয়েছে মোট ৬টি। সেই ৬টি নির্বাচনে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাঁরা হলেন- কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নান দুইবার, কেন্দ্রিয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু একবার, পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব মকছেদ আলী বিশ^াস একবার ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ একবার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান একবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এ হিসাবে এ পৌরসভার জন্মলগ্ন থেকে ৬টি নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ থেকে মেয়র পাঁচবার ও বিএনপির থেকে মাত্র একবার মেয়র নির্বাচিত হয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। তাঁদের সকল প্রস্তুতি সম্পন্নের পথে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪৮৪ জন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড