মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কাদিপুরে হাসুয়ার কোপে সাহাবুদ্দীন জখম, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
দামুড়হুদার কাদিপুরে হাসুয়ার কোপে সাহাবুদ্দীন জখম, থানায় অভিযোগ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল্লার হাসুয়ার কোপে কাদিপুর গ্রামের সাহাবুদ্দীন রক্তাত্ব জখম হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কাদিপুর গ্রামের বেনাগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ (২৩) গোবিন্দপুর গ্রামের দুলুর ছেলেও সাহাবুদ্দীন কাদিপুর গ্রামের মৃত ফেলু মালিতার ছেলে। এঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, সাহাবুদ্দীন বেনাগাড়ি মাঠে প্লাস্টিকের পাইপের মাধ্যমে ধান ক্ষেতে পানি নেওয়ার সময় গোবিন্দপুর গ্রামের দুলুর ছেলে আব্দুল্লার জমির উপর দিয়ে পাইপ যাওয়ায় রাগান্বিত হয়ে সাহাবুদ্দীনকে গালিগালাজ করতে থাকে পরে সাহাবুদ্দীন গালিগালাজ করতে নিষেধ করলে আব্দুল্লা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে সাহাবউদ্দীনের মাথায় কোপ মারে। পরে সাহাবুদ্দীন রক্তাত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় মাঠে থাকা লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় দামুড়হুদা মডেল থানায় আহত সাহাবুদ্দীনের ছেলে ঠান্ডু বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান সাহাবুদ্দীন নামের এক জনকে কোপ মেরে আহত ঘটনায় তার ছেলে ঠান্ডু বাদী হয়ে আব্দুল্লার নামে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তর বিরুদ্ধে দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড