মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রবিউল ইসলাম দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২১ ইং
রবিউল ইসলাম দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আলমডাঙ্গা বিআরডিবির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় কঠোর পুলিশির নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বিআরডিবি সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ভোটারদের মধ্যে। নির্বাচনে সর্বোচ্চ ৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে বিপ্লব ২৪ ভোট ও বজলুল করিম আম প্রতীকে ১৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ৭৭টি ভোট পোল হয়েছে। ইতোপূর্বে রবিউল ইসলাম ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলমডাঙ্গা বিআরডিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দ্বিতীয় বারের মতো তিনি বিআরডিবির সভাপতি নির্বাচিত হলেন। এছাড়াও মো. নাশির উদ্দিন সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন মোছা. রোকেয়া খাতুন ও কাজী আব্দুল মোমিন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড