মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হাউসপুর হতে সরোজগঞ্জ জিসি পর্যন্ত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২১ ইং
আলমডাঙ্গার হাউসপুর হতে সরোজগঞ্জ জিসি পর্যন্ত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস: এলজিইডির রুরাল কমিউনিটি ইমপ্লিমেন্ট প্রজেক্টের অধীনে আলমডাঙ্গার হাউসপুর থেকে বেলগাছি-খাসকররা হয়ে সরোজগঞ্জ জিসি পর্যন্ত ১৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১৮ কিলোমটিার রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন। আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মো. লিটন আলী, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুজ্জামান লিটু বিশ্বাস, মুন্সী আলমঙ্গীর হান্নান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুল আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড