চুয়াডাঙ্গায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশের কর্মকাণ্ড আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে পুলিশের ওপর জনগণের আস্থা বৃদ্ধিতে সদর থানা এলাকার বিভিন্ন স্তরের জনগণের সাথে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠান করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানুর রহমান। চলমান অনুষ্ঠানের একপর্যায় বিভিন্ন স্তরের জনগণের সাথে উন্মুক্ত আলোচনা শোনেন পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে চুয়াডাঙ্গার নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন ওসি আবু জিহাদ।
কমেন্ট বক্স