মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বার্তা মেহেরপুরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২১ ইং
বার্তা মেহেরপুরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রতিবেদক, মেহেরপুর: আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনলাইন নিউজ পোর্টাল বার্তা মেহেরপুরের ১ম প্রতিষ্ঠাতাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর মানিক টাওয়ারের সামনে এ প্রতিষ্ঠাতাবার্ষিকী উদ্যাপন করা হয়। বার্তা মেহেরপুরের উপদেষ্টা ও মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বার্তা মেহেরপুরের প্রকাশক রাশেদ খান, সম্পাদক সাজিবুল ইসলাম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন কেক কাটেন। এর আগে বিকেলে শিশু-কিশোরদের খেলাধুলা অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড