মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দীন প্রচারে মাতৃভাষা ব্যবহার শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২১ ইং
আলমডাঙ্গায় দীন প্রচারে মাতৃভাষা ব্যবহার শীর্ষক সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দীন প্রচারে মাতৃভাষার ব্যবহার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন'-এর আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ নুরানী একাডেমির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাহদী হাসান। এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রাক্টিসিং মুসলিম গ্রন্থের লেখক নাদিউজ্জামান খান রিজভী। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্বরচিত আরবি প্রবন্ধ পাঠ ও দেশাত্মবোধক নাশীদ উপস্থাপন করেন হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কারিমিয়া কেরাতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ, কাবিলনগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ খান, ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফি, আনন্দধাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদুল হক, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, দারুস সুন্নাহ নুরানী একাডেমীর পরিচালক আশরাফুল আলম, দারুল ইসলাম নুরানী একাডেমীর শিক্ষক মাওলানা হারুনুর রশীদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড