মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশের উন্নয়ন ইউপি সদস্যদের সহায়তা ছাড়া সম্ভব নয়

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২১ ইং
দেশের উন্নয়ন ইউপি সদস্যদের সহায়তা ছাড়া সম্ভব নয়
ইউপি চেয়ারম্যানদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: ‘বাংলা ভাষা-বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা এবং কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য জনপ্রতিনিধিরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়। দেশের উন্নয়ন চিত্র ইউনিয়ন পরিষদের সদস্যদের সহায়তা ছাড়া সম্ভব নয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে যে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তার সাথে ইউনিয়ন পরিষদের সদস্যগণ সম্পৃক্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. ফিরোজ আহমেদ ও ডেমোক্রেটিক ওয়াচের নির্বাহী পরিষদ প্রফেসর ওয়াজেদ ফিরোজ। পরে অনুষ্ঠানে কোভিড-১৯ বিশেষ অবদানের জন্য ইউপি সদস্যদের মধ্য থেকে কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৪ শ জন ইউপি চেয়ারম্যান ও সদস্য উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড