মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকের নেতৃত্বে বাড়ি ভাঙচুর

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২১ ইং
মেহেরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকের নেতৃত্বে বাড়ি ভাঙচুর
মেহেরপুর, প্রতিবেদক: কথা কাটাকাটির জের ধরে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় ফিরোজ হোসেন ও ওয়াজেদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফাহাদ হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল এ ভাঙচুর ঘটায়। ফিরোজ হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা জানান, ‘শনিবার বিকেলে আমার ছেলে অমি হোসেন ও কয়েকজন বন্ধু মেহেরপুর শহরের অদূরে কালাচাঁদপুর রোডে বেড়াতে যায়। এসময় তাদের মোটরসাইকেল থামিয়ে আলবাত নামের এক কিশোর তাদের চড় থাপ্পর মারে। এসময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এরপর তারা ফিরে আসে। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন ও আলবাতের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় আমাকে ও আমার ছেলে অমিকে বেধড়ক মারপিট করে। পরে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী আমার ছেলে অমিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর পরপরই আমাদের পাশের ওয়াজেদের বাড়ি হামলা করে।’ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অমিকে প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে। তার চোঁখ ও কানে আঘাত রয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, ‘ঘটনা শুনেছি, মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড