মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- আপলোড তারিখঃ
২১-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আশরাফ উদ্দীন (১৮) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন। নিহত আশরাফ উদ্দীন আনন্দবাস গ্রামের রসুল হোসেনের ছেলে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবক সোহেল রানা জানান, শনিবার দিনব্যাপী আশরাফ আনন্দবাস গ্রামের মণ্ডলপাড়ায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর যোগালে হিসেবে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে বিল্ডিংয়ের পিলারের পাশে থাকা বিদ্যুতের তারে আশরাফের শরীরে স্পর্শ করে। এসময় তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কপ্লেক্সে নেওয়ার সময় পথের মধ্য তাঁর মৃত্যু হয়। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স