মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২১ ইং
গাংনীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়। খেলায় আমঝুপি ক্রিকেট একাদশ ও গাংনী পৌর একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমঝুপি একাদশ জয়লাভ করে। খেলা শেষে ডাচ্ বাংলা গাংনী এজেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক মেহেরপুর সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক মাজেদুল হক মানিক, তৌহিদ-উদ দৌলা রেজা, কোচ হিলন, প্রভাষক রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, আওকাত হোসেন, সহকারী শিক্ষক আবু বক্কর, কামাল হোসেন, জামাল উদ্দীন, সারজুল ইসলাম সাবু ও ব্যবসায়ী বোরহান উদ্দীন। আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রানা ও মানিক। খেলার ধারা ভাষ্যদেন গাজর ও নাসিম। খেলায় আম্প্যায়ারের দায়িত্বে ছিলেন রোকন ও জয়।


কমেন্ট বক্স