মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ এক্সটা মোহরার নকল নবিশ অ্যাসোসিয়েশন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২১ ইং
বাংলাদেশ এক্সটা মোহরার নকল নবিশ অ্যাসোসিয়েশন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আনিছ বিশ্বাস: বাংলাদেশ এক্সটা মোহরার নকল নবিশ অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটা মোহরার নকল নবিশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান হিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জেলা শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রিপন মণ্ডল ও চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. পলাশ উদ্দিন।


কমেন্ট বক্স