মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার করছে এক শ্রেণির মানুষ

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২১ ইং
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার করছে এক শ্রেণির মানুষ
গাংনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম গাংনী অফিস: গাংনীতে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদ হলরুমে এই শুভেচ্ছা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা মতবিনিময় সভায় উপস্থিত থেকে হেযবুত তওহীদের হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে এক শ্রেণির মানুষ। সাংবাদিক জাতীর বিবেক। সাধারণ মানুষ বিশ্বকে সাংবাদিকদের চোখে দেখে। তাই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের নিকট, প্রকৃত সত্য তুলে ধরার আহ্বানও জানান তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


কমেন্ট বক্স