মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় মর্যাদায়

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২১ ইং
ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় মর্যাদায়
সমীকরণ প্রতিবেদন: বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে দিনটিতে দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দিনটিতে দেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


কমেন্ট বক্স