মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভাগীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় আলমডাঙ্গার তিনজনের স্বর্ণপদক জয়

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২১ ইং
বিভাগীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় আলমডাঙ্গার তিনজনের স্বর্ণপদক জয়
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসেসিয়েশনের আয়োজনে বিভাগীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় আলমডাঙ্গার তিনজন স্বর্ণপদক লাভ করেছেন। গত ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ আসাদ জাতীয় বক্সিং একাডেমিতে ৪টি বিভাগীয় টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা বিভাগ দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং খুলনা বিভাগ রানার্সআপ হয়। উক্ত খেলায় খুলনা বিভাগের পক্ষে লড়ে ৩টি স্বর্ণপদক অর্জন করেন আলমডাঙ্গা থানা পাড়ার মো. গানু পরামানিকের ছেলে বাবুল রেজা, বাড়াদী এনায়েতপুরের মো. আব্দুর রশিদ খাঁনের ছেলে একরামুল হক (রনি) এবং আলমডাঙ্গা থানাপাড়ার মো. নজরুল ইসলাম বাবুর ছেলে সাদ্দাম খাঁন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ