মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২১ ইং
গাংনীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলার করমদী হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা ফুটবল একাদশ ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী ও গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়সিম সাজ্জাদ লিখন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান জিনারুল ইসলাম, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ