কালীগঞ্জ ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৭-০২-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত ১৬ দলীয় ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ভূষন হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করে মাঠ ছাড়েন যশোর ক্রিকেট ইনস্টিটিউট। জবাবে খেলতে নেমে মহেশপুর ক্রিকেট একাডেমি ১৯ ওভার ৪ বলে ১৬৮ রানের লক্ষ পূরণ করে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের রায়হান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কালীগঞ্জ ক্রিকেট কমিটির সভাপতি অ্যাড. আজিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্টাচার্য্য, সম্পাদক লুৎফর রহান লাড্ডু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ক্রীড়া ফেডারেশনের সদস্য দিলীপ সাহা, অশোক বিশ্বাস, আইয়ুব হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স