মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাধুসঙ্গ বাঙালি সংস্কৃতির অন্যতম অধ্যায়

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২১ ইং
সাধুসঙ্গ বাঙালি সংস্কৃতির অন্যতম অধ্যায়
আলমডাঙ্গার ফরিদপুরে ৪১৮তম সাধুসঙ্গ অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আধ্যাত্মিক সাধক রণগাজী বিশ্বাসের শ্রীপঞ্চমী তিথিতে ৪১৮তম সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের গোলবাগানে এ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। সাধুসঙ্গ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আধ্যাত্মিক সাধক রণগাজী বিশ্বাস সম্পর্কে যতটুকু জেনেছি, তিনি একজন সাধক পুরুষ। আজকের এই অনুষ্ঠানে অংশ পরমপরায় প্রায় ৫ শ বছর ধরে হয়ে আসছে। যদি বংশের কেউ না থাকত, তাহলে হয়ত এটা পালন করা সম্ভব হতো না। আজকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধুভক্তরা এখানে আসছেন। এখানে সাধুভক্তদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। এটা বাঙালি সংস্কৃতির একটা অন্যতম অধ্যায়।’ রণগাজী বিশ্বাসের খাদেম আশরাফুল হক ঠাণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, বিপ্লব মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাস। আজ বুধবার পর্যন্ত চলবে এই সাধুসঙ্গ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ