মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সাইকেল চোর আটক, পলাতক আরও দুই চোর

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২১ ইং
কালীগঞ্জে সাইকেল চোর আটক, পলাতক আরও দুই চোর
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সাইকেল চোরকে হাতে-নাতে ধরে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। গত রোববার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধরা পড়া সাইকেল চোর ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর তেহদ্দাহ গ্রামের মৃত সোরাব আলীর ছেলে হাসিবুল জামান (২২)। জানা যায়, রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে এক কৃষকের বাইসাইকেল চুরি করে পালানোর সময় হাতে-নাতে ধরা পড়েন হাসিবুল জামান। এ ঘটনায় সাইকেল মালিক সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত চোরের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং জানা গেছে তাঁর বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহে আরও ৪টি মামলা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ