চুয়াডাঙ্গায় বস্তিতে নির্মিত অবকাঠামোর ব্যবহার ও রক্ষাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৫-০২-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার চলমাণ প্রকল্পের অধীন চারটি বস্তিতে নির্মিত অবকাঠামোর ব্যবহার ও রক্ষাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বাংলাদেশ সরকার, ADB এবং আন্তর্জাতিক দাতা সংস্থা OFID তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (UGIIP-III)-এর সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন UGIIP-III প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর বিপ্রজিত মণ্ডল ও প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর জিআইসিডি মো. আব্দুল মান্নান। প্রশিক্ষণে পৌরসভার ৪টি বস্তি উন্নয়ন কমিটির সভাপতি-সহসভাপতি ও সদস্যগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পূর্ত) হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান, প্রকল্পের সিডিএ মো. নাজমুল হোসেন এবং কমিউনিটি ফিল্ড ওয়ার্কার আলী রেজা ও আইনাল হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম।
প্রশিক্ষণে বস্তিতে নির্মিত টয়লেট, ফুটপথ/রাস্তা, ডাস্টবিন, নলকূপ, ড্রেন, বৃক্ষরোপণ ও সোলার লাইট ব্যবহার সস্পর্কিত সঠিক ব্যবস্থাপনা ও রক্ষাবেক্ষণের ওপর পাওয়ার পয়েন্টে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও পরিশেষে প্রশিক্ষণের সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সুলতানা আঞ্জু।
কমেন্ট বক্স